হাজীগঞ্জ থানা’র পক্ষ থেকে পুলিশ সুপার মিলন মাহমুদকে বিদায়ী সংবর্ধনা

চাঁদপুর খবর রির্পোট: হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) ও পুনাক সভানেত্রী ডা: আফসানা শর্মীর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই (বৃহস্পতিবার) হাজীগঞ্জ থানা প্রাঙ্গণে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রশিদ এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।

অনুষ্ঠানে হাজীগঞ্জ থানার পক্ষে থেকে পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) ও পুনাক সভানেত্রী ডা: আফসানা শর্মীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রশিদ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপৃর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা পুলিশ।সুপার এর পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর