ছেংগারচর পৌর নির্বাচনে পথসভা

ফারুক হোসেনঃ কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন,
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দিবেন ।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নেত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে মতলব উত্তর ঘনিয়াপাড়ে ছেংগারচর পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি কথাগুলো বলেছেন।

মাইনুল হোসেন খান নিখিল আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল করতে সবার আন্তরিকতার সঙ্গে অগ্রসর হতে হবে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকাকে বিজয়ী করার বিকল্প নেই।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে মতলব উত্তর ঘনিয়াপাড়ে ছেংগারচর পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থীর পক্ষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি কথাগুলো বলেছেন।

পৌর সভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রেহান প্রমানিকের সভাপতিত্বে, কামরুজামান হারুনের পরিচালনায়, বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ছেংগারচর পৌর সভার মেয়ার প্রার্থী আরিফ উল্লাহ সরকার, রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিক লীগ সভাপতি হুমায়ুন কবির, তেজগাঁ থানার আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক ওবায়দুল্লাহ সিদ্দিক কাজল,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহিদউল্লা মাস্টার, পৌর নির্বাচনের নৌকার প্রার্থীর প্রধান সমন্বয়কারী আইয়ুব আলী কাজী,

পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়ত উল্লা দর্জি, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান, সাবেক মেম্বার ডাঃ করিম, পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব।

সম্পর্কিত খবর