চাঁদপুর খবর রির্পোট: আজ ১৫ জুলাই প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এমপি ১দিনের সফরে চাঁদপুর আসছেন।
সফরসূচীর মধ্যে রয়েছে আজ ১৫জুলাই সকাল সাড়ে ৬টায় মন্ত্রীর গুলশানস্থ বাসভবন হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত থাকবেন। সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষন কেন্দ্র উদ্বোধন করবেন।
এদিন দুপুর ১টায় চাঁদপুর হতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৪টায় দাউদকান্দি কারিগরি প্রশিক্ষন কেন্দ্র উদ্বোধন করবেন। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দাউদকান্দি হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ১০টায় গুলশানস্থ বাসভবনে উপস্থিত থাকবেন।
প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ৪০টি উপজেলায় ৪০টি টিটিসি, চট্টগ্রামে ১টি আইএমটি স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক সাইফুল হক চৌধুরী, মন্ত্রীর একান্ত সচিব আহমেদ কবীর, সহকারি একান্ত সচিব রাশেদুজ্জামান মন্ত্রীর সফরসঙ্গী হবেন।
১১জুলাই প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এর একান্ত সচিব আহমদ কবীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।



