মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজার (স্টেশন রোড) এ মার্কেটের আওয়ামী লীগ কার্যালয়সহ ৮টি গোডাউন পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল ৬টায় পুড়ে যাওয়ার স্থান তিনি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন,
সহ সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নোমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিজি, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার, সদস্য আব্দুল লতিফ তহশিলদার, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ মিন্টু, ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ আবু তাহের পাটওয়ারী,
সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পাঠান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম খান , ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী হোসেনসহ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।



