চাঁদপুরে হুসাইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া

স্টাফ রিপোর্টার : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে চাঁদপুর জেলা জাতীয় পার্টি।

গতকাল শুক্রবার (১৪ জুলাই) বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম আলহাজ হাফেজ মাও. নিজামুল হক।

মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্ম মহসীন খান, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক হাজী আবুল হাসেম দর্জি, জাপা নেতা নুরুজ্জামান কালু,

৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হাজী হোসেন মিজি, ধর্ম বিষয়ক সম্পাদক সেকান্তর দেওয়ান, নেতা জয়নাল আবেদীন চোকদার, মানিক গাজী, বাদল বেপারী, শুক্কুর মুন্সী, আবু তাহের মোল্লা, সেলিম বেপারীসহ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর