চাঁদপুর খবর রির্পোট: ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে চাঁদপুরে পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) বদলিজনিত বিদায় ঊপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১১জুলাই (মঙ্গলবার) ফরিদগঞ্জ থানা প্রাঙ্গণে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
এ সময় ফরিদগঞ্জ থানার পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুর রহমান রোমান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।



