চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে নির্মানাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করা হয়েছে।
১০জুলাই নির্মানকাজ সম্পন্নকরণের শেষ প্রান্তে থাকা চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কামরুল হাসান নির্মাণ কাজের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শিরিন আক্তার, চাঁদপুর গণপূর্ত বিভাগের কর্মকর্তাগণ।



