চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান নির্বাচিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা মা, শিশু, ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠতা অর্জন করেছেন।

১১জুলাই চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠতা অর্জনকারী চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম নাজিম কে ক্রেস্ট ও অভিনন্দন পত্র প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ২০২১-২২ অর্থবছরে শিক্ষা খাতে অবদান রাখায় চট্টগ্রাম বিভাগের মধ্য থেকে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছিলেন।

সম্পর্কিত খবর