শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপিকে চাঁদপুর জেলা যুবদলের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

গতকাল রোববার (২২ নভেম্বর) বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের নেতৃবৃন্দসহ জেলার ৮টি উপজেলা, পৌর ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা। এ ছাড়া ১৫টি ওয়ার্ড এবং ১৪টি ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নতুন নেতৃত্বকে ঘিরে যুবদলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়।

সম্পর্কিত খবর