
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের নিযিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম দুলু মোল্লাকে গ্রেপ্তার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আবুল কাশেম দুলু মোল্লা ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।



