
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের সহযোগীতায় জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা সম্পর্কে জানার লক্ষ্যে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের শিক্ষার্থীরা।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) তাঁরা জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করতে সংসদ ভবনে যান।
এ সময় তাঁরা জাতীয় সংসদ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার পাশাপাশি সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন এবং সংসদের গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম উপভোগ করেন। সংসদ ভবন পরিদর্শনের একপর্যায়ে শিক্ষার্থীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান।
এ সময় তাঁদের সঙ্গে ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করা, সংসদীয় পরিবেশ সম্পর্কে জানা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়াকে শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখা হচ্ছে।



