চাঁদপুর জেলা যুবদলের সভাপতি নুরুল আমিন, সম্পাদক ফয়সাল

চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চাঁদপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে এডভোকেট নুরুল আমিন খান আকাশকে সভাপতি এবং ফয়সাল আহমেদ বাহারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ঘোষিত এ কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে চাঁদপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

সম্পর্কিত খবর