
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক (স্টোরকিপার) ফয়সাল শেখ আর নেই। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম ফয়সাল শেখের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ জোহর চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদি শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে সহকর্মী, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন হাসিখুশি, সদালাপী, আন্তরিক ও বিশ্বস্ত মানুষ হিসেবে তিনি সবার কাছে পরিচিত ছিলেন। তাঁর সঙ্গে কাটানো স্মৃতি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।



