
চাঁদপুর খবর রিপোর্ট : ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ও সহকর্মী সাংবাদিক শিমুল হাছান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চতুরা এলাকায় মোটরসাইকেল চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় শিমুল হাছান নাকে গুরুতর আঘাত পান। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মো. ইউসুফ নামে এক পথচারীও আহত হয়েছেন।
তিনি চতুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক শিমুল হাছান ও আহত পথচারী মো. ইউসুফের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।



