
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে ইয়াবা ও গাঁজাসহ দুব্যক্তি আটক হয়নি। মূলত ডিসি অফিসের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে সনাক্ত করে তাদের ডিসি অফিসে ডাকা হয়। সেই সাথে তাদের বডিতে তল্লাশিকালে ইয়াবা ও গাঁজা পাওয়া যায়।
পরবতীতে ভ্রাম্যমাণ আদালত আটক দুজন মাদকসেবীকে তাৎক্ষণিক ৪মাসের সাজা প্রদান করে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি নাহিদ ইকবাল। এ সময় চাঁদপুরের পুলিশ ও মাদকদ্রব্য অধিদফতরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জানা গেছে,গত ২৭ আগস্ট চাঁদপুর ডিসি অফিসের রেকর্ড সংলগ্ন সিঁড়ির পোড়া জিনিষপত্র পাওয়া যায়।পরে ডিসি অফিসের সিসি ক্যামেরার ডিভিও ফুটেজ দেখে দুজন মাদকসেবীকে সনাক্ত করা হয় এবং সেখানে উপস্থিতি পায়। সনাক্তের ভিত্তিতে তাদের দুজন মাদকসেবী ব্যক্তিকে পর্যায়ক্রমে ডেকে বডি তল্লাশিকালে তাদের পকেট থেকে ইয়াবা ও গাঁজা পাওয়া যায়। সাথে সাথে তাদের কে আটক করে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।
২৮আগষ্ট চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে দৈনিক চাঁদপুর খবর পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সরজমিনে তদন্ত করে জনস্বার্থে প্রকৃত তথ্য তুলে ধরা হলো।




