চাঁদপুরে মার্কেন্টাইল ইসলামী লাইফের মৃত্যুজনিত বীমাদাবির চেক হস্তান্তর

স্টাফ রিপোর্টার : মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চাঁদপুর ডিভিশনের উদ্যোগে মৃত্যুজনিত বীমাদাবির চেক হস্তান্তর ও গ্রাহক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে দুই বীমাগ্রাহকের নমিনির কাছে সর্বমোট ১৪ লাখ ৯ হাজার ৭৮৩ টাকার মৃত্যুজনিত বীমাদাবির চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে মরহুম মো. খাঁজা মিয়ার বীমাদাবির পরিমাণ ১২ লাখ ৭৫ হাজার ৬০০ টাকা এবং মরহুমা জান্নাতুল ফেরদৌসের বীমাদাবির পরিমাণ ১ লাখ ৩৪ হাজার ১৮৩ টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সলিম উল্লাহ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট শাহাজাহান মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এএমডি ও ইনচার্জ, কুমিল্লা রিজিয়ন মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভিপি ও ইনচার্জ, চাঁদপুর সার্ভিস সেন্টার মাহমুদ উল্লাহ পাটওয়ারী এবং ইভিপি ও ইনচার্জ, হাজীগঞ্জ সার্ভিস সেন্টার হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসইভিপি ও ইনচার্জ, চাঁদপুর ডিভিশন মো. জাকির হোসেন গাজী।

এ সময় সংশ্লিষ্ট এলাকার সিনিয়র কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সলিম উল্লাহ বীমাগ্রাহকদের নমিনিদের হাতে মৃত্যুজনিত বীমাদাবির সর্বমোট ১৪ লাখ ৯ হাজার ৭৮৩ টাকার চেক তুলে দেন।

বক্তারা বলেন, বীমাদাবি যথাযথভাবে পরিশোধের মাধ্যমে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের প্রতি তাদের প্রতিশ্রুতি, আস্থা ও দায়িত্ববোধের বাস্তব প্রতিফলন ঘটিয়ে চলেছে। গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ ও প্রতিশ্রুত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও কাজ করে যাবে বলে তারা জানান।

সম্পর্কিত খবর