
নিজস্ব সংবাদদাতা: চাঁদপুরের ‘চাঁদপুর ফার্নিচার মার্ট’-এর নাম ও শোরুমের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতারক চক্র গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও প্রতারণার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চাঁদপুর ফার্নিচার মার্ট’ নামে তাদের কোনো ফেসবুক পেজ নেই এবং তারা অনলাইনে কোনো ধরনের ফার্নিচার বেচাকেনা করে না।
শোরুমে সরাসরি কেনাকাটা ছাড়া ফার্নিচারের জন্য কোনো ধরনের অগ্রিম টাকা গ্রহণ করা হয় না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক সতর্কবার্তায় চাঁদপুর ফার্নিচার মার্ট কর্তৃপক্ষ জানায়, একটি প্রতারক চক্র তাদের শোরুমের ছবি ব্যবহার করে বিভিন্ন গ্রাহকের সঙ্গে যোগাযোগ করছে এবং ফার্নিচার বিক্রির নামে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
ওই চক্রের সঙ্গে চাঁদপুর ফার্নিচার মার্টের কোনো ধরনের সম্পর্ক নেই। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রাহকদের প্রতারিত না হতে সতর্ক থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তি বা পেজের মাধ্যমে ফার্নিচার কেনার ক্ষেত্রে যাচাই-বাছাই করে লেনদেন করার অনুরোধ জানানো হয়েছে।
গ্রাহকদের প্রকৃত যোগাযোগের জন্য চাঁদপুর ফার্নিচার মার্টের পক্ষ থেকে নিম্নোক্ত মোবাইল নম্বরগুলো দেওয়া হয়েছে: ০১৭১৩-৬৬৩৪০৪, ০১৯৭৩-৬৬৩৪০৪, ০১৮৩৬-৮২৬৯৬২। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকদের স্বার্থে এ সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যাতে কেউ প্রতারক চক্রের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।




