
মহসিন হোসাইন :পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ —এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ (২৩–২৯ এপ্রিল) উপলক্ষে চাঁদপুরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) লুৎফর রহমান, চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ নূর আলম দ্বীন, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ মোস্তফা কামাল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান এবং জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান ফয়সালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
পুরো সপ্তাহজুড়ে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক নানা কর্মসূচি, আলোচনা সভা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর কার্যক্রম শেষ হয়।
ক্যাপশন: চাঁদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ছবি- দৈনিক চাঁদপুর খবর



