চাঁদপুর কাঁচা কলোনিতে বসত ঘরের চাল উড়ে আহত দিনমজুরের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ২৬ এপ্রিল সন্ধ্যায় আকর্ষিক কালবৈশাখী ঝড়ে চাঁদপুর শহরের কাঁচা কলোনিতে বসত ঘরের চাল উড়ে গিয়ে দিনমজুর জসিম গাজী (৪২) গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তিনি মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে মৃত্যুবরণ করেন। চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত জসিম গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কালবৈশাখী ঝড়ের সময় কাঁচা কলোনির রেলওয়ের পরিত্যক্ত কোয়ার্টারের পুরোনো টিনের চাল উড়ে প্রায় দুশো গজ দূরে গিয়ে পড়ে। ঝড়ের সময় জসিম গাজী দ্রুত রাস্তা পার হওয়ার সময় টিনের চালের আঘাতে গুরুতর আহত হন এবং দুদিনের মাথায় মৃত্যুবরণ করেন।

অসহায় হতদরিদ্র দিনমজুর জসিম গাজীর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত তার পরিবার স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। স্থানীয় সূত্রে জানান যায়, হতদরিদ্র জসিম গাজী পেশায় একজন দিনমজুর।

তিনি রেলওয়ে কাঁচা কলোনিতে বসবাস করেন। কালবৈশাখী ঝড়ের সময় কাঁচা কলোনির রেলওয়ের পরিত্যক্ত কোয়াটারের পুরো টিনের চাল উড়ে প্রায় দুই’শ গজ দূরে গিয়ে পড়ে। ঝড়ের সময় জসিম গাজী দ্রুত রাস্তা পার হওয়ার সময় টিনের চালের আঘাতে গুরুতর আহত হয়।

এদিকে রেলওয়ের পরিত্যক্ত কোয়াটারে বসবাসরত দিনমজুর জাহাঙ্গীর (৪০) ও তার পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে দৌড়াদৌড়ি করে আশ্রয় নিতে গিয়ে আহত হয়। অসহায় হতদরিদ্র আহত এবং ক্ষতিগ্রস্তরা স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। নিহত জসিম গাজী পরবারে মোবাইল নাম্বার: ০১৬০৭১৯০৪৮০, বসত ঘর ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীরের মোবাইল নাম্বার: ০১৩০২০২০৯৩৭।

সম্পর্কিত খবর