মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজার সংলগ্ন সরকারি খাল ভূমি কর্মকর্তার নিষেধ অমান্য করে দোকান ঘর নির্মান করছে এক মাংস ব্যবসায়ী ।
সরেজমিন ঘুরে দেখা ও জানা যায়,মতলব দক্ষিণ উপজেলা প্রসিদ্ধ নারায়নপুর বাজার খাদেরগাঁও ও নারায়নপুর ইউনিয়নের দো-সীমানার বুক ছিঁড়ে প্রবাহিত ২০ কিলো মিটার দীর্ঘ্য সরকারি খালের উপর ব্রিজের রেলিং যুক্ত করে দোকান ঘর নির্মান করছে সাদেক নামে এক গো- মাংশ ব্যবসায়ী ।
এতে স্থানীয়ভাবে সরকারী খাল দখল গুঞ্জরণের সুত্র ধরে বাজার ও আশেপাশের একাধিক ব্যবসায়ীরা বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বোয়ালজুরি খালের সংযোগ সারপাড় মৌজার বাড়ৈগাঁও শাখা খাল নামে পরিচিত। এ খালটি দখলে এ বাজারের একটি প্রভাবশালী মহল জড়িত। তাদের সহযোগিতায় খোলা আকাশের নীচে সরকারি খালের মানচিত্রে এ দোকান ঘর নির্মাণ করছে। ভুমি কর্মকর্তার নিষেধ উপেক্ষা করে ঘরটি আজোও দৃশ্যমান ।
এ বিষয়ে নারায়নপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মোঃ শুক্কুর মোল্লা জানান, গত ১৩ জুলাই সরকারি খালের উপর দোকান ঘর নির্মাণ করার সময় আমি অভিযুক্তকে নিষেধ করি এবং ১৬ জুলাইয়ের মধ্যে দোকান ঘরটি সম্পুর্ণ সরিয়ে নিতে বলি কিন্তুু ওনি তা করেনি,বরং ঘরটি খালের উপর বহাল তবিয়তে রেখেছেন।



