ইব্রাহিম খান : চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেছেন,আমরা অনেক আশা নিয়ে পৌরসভার দায়িত্বে এসেছিলাম।যেহেতো এটি একটি প্রাচীন পৌরসভা।কিন্তু দেখাগেলো পৌরসভার বিভিন্ন খাতে দেনা ও সমস্যা কাদে নিয়ে আমাদের দায়িত্বে আসতে হয়েছে ।বিদুৎ খাতসহ বেশ কয়েকটি খাতে বড় একটি দেনা ছিল।এই দেনার পরিমান ছিলো প্রায় ৫০ কোটি টাকা।এর বাইরে আরো একটি দেনা ছিল। সেটি ছিলো রিটার্ড কর্মকর্তাদের এককালীন টাকা। কিন্তু ব্যাংকে জমা ছিল মাত্র ২২ হাজারের কিছু বেশি টাকা ।
আমরা পৌরসভার ইতিহাসে প্রথম পৌর কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করি।আমার পরিষদের ২ বছর ৮ মাসে কোন বিদ্যুৎ বিল বকেয়া রাখিনি।আমাদের আগে রাজস্ব খাতে বাজেট ছিল ২৫ কোটি এখন আমরা দিচ্ছি ৪৪ কোটি টাকা।
আমাদের আগে পানি খাতকে লাভ জনক দেখানো হতো।কিন্তু আমরা যখন দায়িত্ব নিলাম তখন দেখলাম এই খাতে লচ।তখন আমরা এই লচ কাটিয়ে উঠার সিদ্ধান্ত নেই।আমরা বর্তমান পরিষদ নিজস্ব অর্থায়ন থেকে প্রায় ৫০ কোটি টাকার কাজ করিয়েছি।চাঁদপুর পৌরসভার ইতিহাসে এরকম উন্নয়ন কখনোই হয়নি।আমরা এই সময়ে অবহেলিত এলাকা গুলোকে গুরুত্ব দিচ্ছি।
এখন আমাদের মনোযোগ থাকবে নির্বাচনী ইশতেহার অনুযায়ী নান্দনিক পৌরসভা গড়ে তোলা। আশা করছি বাকী সময়টুকুতে আমাদের নির্বাচনী ইশতেহারের ষোল আনা পূর্ণ করবো। এসময় মেয়র বিভিন্ন খাতের আয় ও ব্যয়ের হিসাব তুলে ধরেন।এদিন মেয়র আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য মোট ১১৪ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২শত ১৯ টাকার বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ।



