চাঁদপুরে মরহুম করিম পাটওয়ারীর সহধর্মীনির ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল করিম পাটোয়ারীর সহধর্মিনী এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুম পাটওয়ারীর মাতা মরহুমা ফাতেমা করিমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১২জুলাই (বুধবার) চাঁদপুর শহরের তালতলা পাটওয়ারী বাড়ী জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, মরহুমার ছোট ছেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুম পাটওয়ারীসহ অন্যান্য।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগে নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলামসহ চাঁদপুর জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও অন্যান্যরা।

সম্পর্কিত খবর