শাহরাস্তির চিতোষী ডিগ্রি কলেজে ডিগ্রি পাস পরীক্ষা কেন্দ্র বাতিল

স্বপন কর্মকার মিঠুনঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজ পরীক্ষার কেন্দ্রে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা নেওয়া স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই কলেজ কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কেন্দ্রে সুচিপাড়া ও করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের ২০২১ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের ১২ জুলাই বুধবার পরীক্ষা নেওয়ার কথা ছিলো।

বেলা ২ টায় কলেজ প্রাঙ্গনে শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা বিক্ষোভে পেটে পড়ে এবং বিক্ষোভ মিছিল করে।

জানাযায়, চিতোষি ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার ও অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঞার দুর্নীতি, শিক্ষক কর্মচারি নিয়োগ ও সেচ্চাছারিতার প্রতিবাদে কর্মরত শিক্ষক ও কর্মচারিরা আজ ১২ জুলাই বুধবার চলতি ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা নিতে অনিহা প্রকাশ করে জাতিয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে অবহিত করে।

এতে ওই কেন্দ্রে সুচিপাড়া ডিগ্রি কলেজ ও করফুলেন্নেছা মহিলা সরকারি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হওয়ার কথা ছিলো। এখন তা মেহার ডিগ্রি কলেজে স্থান্তর করে পরীক্ষা নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এ বিষয়ে কলেজের সংশ্লিষ্টদের চিঠি দিয়ে কেন্দ্র স্থগিতের কথা জানিয়ে দেয়।
কলেজে ডিগ্রি পাস পরীক্ষা কেন্দ্র বাতিল ও স্থগিত করায় শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থীরা ক্ষোভেপেটে পড়ে। সঙ্গে সঙ্গে কলেজ কেন্দ্র বাতিলে আবেদন প্রত্যাহার করে অনতিবিলম্বে কেন্দ্র বহালের দাবি জানান শিক্ষার্থীরা।

সম্পর্কিত খবর