হানারচরে হাবিব আক্তারের রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়েই চলছে, পরকীয়া সম্পর্ক প্রেমিকার সাথে অভিমান করে আত্মহত্যা করছে অনেক কিশোর কিশোরী ও যুবক যুবতিরা। কোন অবস্থাতেই যেন এই আত্মহত্যা লাগাম টেনে ধরা যাচ্ছে না।

১৬ বছর বয়সী হাবিবা আক্তার নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হাওলাদার বাড়ির হাবিবুর রহমানের ঘর থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হাবিবা আক্তার ১৩ নং হনারচর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দিয়া গ্রামের ৮ নং ওয়ার্ড হাওলাদার বাড়ির হাবিবুর রহমানের বড় মেয়ে।

চাঁদপুর মডেল থানা এস আই সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মৃতদেহ ঘর থেকে উদ্ধার করে নিয়ে আসার পথে বাধা দেয়। এ সময় ৭,৮,৯ মহিলা ওয়ার্ডের মেম্বার খুরশিদা বেগমের ছোট ছেলে ও তার বাসুরের ছেলে পুলিশের সাথে বাকবিতণ্ডে লিপ্ত হয় লাশ আনতে বাধা প্রধান করে ও মার মুখি আচরণ করে।
এই ঘটনায় ভিডিও ধারণ করতে গেলে সংবাদকর্মীদের সাথেও তারা অশোভন আচরণ করে।

পরবর্তীতে হানারচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার কালু চৌকিদারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়।

পুলিশ ও সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করায় স্থানীয় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনায় মহিলা মেম্বারের ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান স্থানীয় এলাকাবাসী।

কিশোরী হাবিবা আক্তারের মৃত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা এই নিয়ে এলাকায় চলছে গুঞ্জন।
পুলিশ লাশটি উদ্ধার করে থানায় এনে সুরতাল শেষে মনাতদন্ত জন্য মর্গে প্রেরণ করে।

পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট আসলেই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে লাশ উদ্ধার করে থানায় আনতে গিয়ে বাধা দিয়ে এভাবে হট্টগোল করেছে এটা দুঃখজনক।

সম্পর্কিত খবর