চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় (ঘাতক বালুবাহী ট্রাকের আঘাতে) গুরুতর আহত শাহতলী কামিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী ছাত্র হামানকর্দ্দি ভূইয়া বাড়ী নিবাসী মো: জাহাঙ্গীর ভূইয়ার ছেলে মো: কাইসুল ইসলাম ফাহিম ভূইয়াকে দেখতে ও খোঁজখবর নিতে তাদের বাড়ীতে যান শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
গতকাল ৯জুলাই (রবিবার) দুপুর ৩টায় গুরুতর আহত (ডান পা পঙ্গু) কাইসুল ইসলাম ফাহিম ভূইয়াকে দেখতে যান তিনি।
এসময় তিনি তার সর্বশেষ শারিরীক অবস্থার খোঁজখবর নেন ও তার দ্রুত সুস্থতা কামনা করছি।!
এসময় উপস্থিত ছিলেন, আহত ছাত্রের পিতা মো: জাহাঙ্গীর ভূইয়া।



