
চাঁদপুর খবর রিপোর্ট : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতির পর তাকে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
গত ১২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তাকে পদোন্নতি ও পদায়নের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুজন চন্দ্র রায় বর্তমানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁদপুরে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তার এ পদোন্নতির খবরে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।



