আত্মগোপনে থাকা চাঁদপুরের প্রতারক স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া থেকে আটক

চাঁদপুর খবর রিপোর্ট :চাঁদপুরের আত্নগোপনে থাকা প্রতারক স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

আজ (২৮আগষ্ট) শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজীর নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে।

জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালায় এবং তাকে আটক করে।

আটকের পর তাকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এ ঘটনায় বিস্তারিত তথ্যের জন্য পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর