হাজীগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি টুটুল, সম্পাদক পাপু

হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক কালের কণ্ঠ ও ৭১ টিভির হাজীগঞ্জ প্রতিনিধি এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল সভাপতি এবং দৈনিক দেশ রূপান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি ও দৈনিক শপথের স্টাফ রিপোর্টার পাপ্পু মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুন্সী মোহাম্মদ মনির, সদস্যসচিব অধ্যাপক এস এম চিশতী, সদস্য গাজী সালাউদ্দিন ও কাজী হারুনুর রশিদসহ বিদায়ী সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার উপস্থিত ছিলেন।

সভাশেষে সমন্বয় কমিটির নেতৃবৃন্দ বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নবগঠিত ২১ সদস্যের এক বছর মেয়াদি এই কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্য: সহ-সভাপতি: মো. মেহেদী হাছান সর্দার ও মো. সাইফুল ইসলাম সিফাত; যুগ্ম সাধারণ সম্পাদক: এস এম মিরাজ মুন্সী ও মো. মঞ্জুজুর আলম; অন্যান্য সম্পাদকীয় পদ: গাজী মহিন উদ্দিন (সাংগঠনিক), মো. হাবীব উল্যাহ (অর্থ), মো. আলমগীর কবির (দপ্তর),

মো. হুমায়ুন কবির (প্রচার), আবু বক্কর সিদ্দিক সুমন (ধর্ম বিষয়ক) এবং সুজন দাস (তথ্য ও প্রযুক্তি)। কার্যনির্বাহী সদস্য: মো. আরিফ ইমাম মিন্টু, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, হাছান মাহমুদ, এনায়েত মজুমদার, খন্দকার আরিফ, কাউছার আহমেদ রিপন, রেজাউল করিম নয়ন ও মুনছুর আহমেদ বিপ্লব।

সম্পর্কিত খবর