জমি-জমা ও ব্যক্তিগত বিরোধ নিয়ে আদালত যেতে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির আহ্বান

আহম্মদ উল্যাহ : জমি-জমা সংক্রান্ত কাগজপত্র ও ব্যক্তিগত বিরোধের বিষয় নিয়ে সরাসরি তাঁর কাছে না এসে সংশ্লিষ্টদের আদালত অথবা থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। ফেসবুক স্ট্যাটাসে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, জমি-জমা সংক্রান্ত কাগজপত্র ও ব্যক্তিগত বিরোধের বিষয় নিয়ে অনেকেই তার কাছে আসেন। এ ধরনের ব্যক্তিগত জমি-জমা সংক্রান্ত বিষয় সরাসরি দেখা বা নিষ্পত্তি করার সুযোগ তার নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এ ধরনের বিষয়ে সংশ্লিষ্টরা যেন আদালত অথবা থানায় যোগাযোগ করেন। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে আইন অনুযায়ী সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এমপি মানিক তার স্ট্যাটাসে বিষয়টি জনগণকে বোঝার অনুরোধ জানিয়ে বলেন, তাদের সহযোগিতা ও বোঝাপড়ার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

তার এ বক্তব্যের মাধ্যমে জমি-জমা ও ব্যক্তিগত বিরোধের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সম্পর্কিত খবর