
মোঃ শামছুদ্দোহা সেলিম, হাইমচর সংবাদদাতা : হাইমচর উপজেলা বিএনপির পক্ষ থেকে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নজরুল ইসলামকে ফুল দিয়ে বরণ এবং বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়কে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় হাইমচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়কে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনর রশীদ গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, অর্থবিষয়ক সম্পাদক সৈয়দ আহমেদ গাজী, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল বাশার বাসু মাঝি, নীলকমল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনির সিকদার, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামের দায়িত্বকালীন সময়ে হাইমচরের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
একই সঙ্গে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের দায়িত্বকালীন সময়ে তাঁর কর্মকাণ্ডের জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।




