
স্টাফ রিপোর্টার : আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় চাঁদপুর জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম, শহর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, অধ্যাপক রুহুল আমীনসহ রোড মার্চ বাস্তবায়ন কমিটির সদস্যরা।
সভায় আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, জনশক্তির অংশগ্রহণ এবং সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী রোড মার্চ বাস্তবায়নে সংগঠনের সকল জনশক্তিকে প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।




