চাঁদপুর জেলা পরিষদের প্রশাসককে নিয়ে ভিডিও বার্তা সম্পর্কে প্রশাসকের বক্তব্য

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা পরিষদে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে কতিপয় ব্যক্তিগণ প্রশাসকের অফিস রুমে প্রবেশ করে। আমি তাদের সাথে কুশল বিনিময় করি।

এক পর্যায়ে কতিপয় ব্যক্তি জুলাই যোদ্ধা হিসেবে আর্থিক অনুদান দেয়ার জন্য দাবী করে। তাদের দাবী জুলাই যোদ্ধা হিসেবে তাহারা অনুদান পাবেই। এক পর্যায়ে তাহারা আমাকে চাপ প্রয়োগ করে বাধ্য করাতে চেষ্টা করে। তাদের জেলা পরিষদ থেকে অনুদান দিতেই হবে।

নিম্নস্বাক্ষরকারী জুলাই যোদ্ধা হিসেবে তাঁর গেজেট দেখাতে বলি। এক পর্যায়ে তাহারা গেজেট বা কোন ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হয়ে বিশৃংখলায় জড়ান। তাদের আমি নিবৃত্ত করার চেষ্টা করি। তাহারা প্রশাসকের বক্তব্য শুনতে বা মানতে নারাজ। প্রশাসক হিসেবে তাদের জানাই যে, জেলা পরিষদ একটি নিরপেক্ষ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এখানে দলমতের উর্দ্ধে থেকে কাজ করতে হয়। গেজেট ও বিধি-বিধান এবং প্রজ্ঞাপন মেনেই কাজ করতে হয়। বিধি-বিধানের বাইরে কাউকে সহযোগিতা করা হবে না।

যা স্থানীয় সরকার ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। তাহারা জুলাই আহত হিসেবে গেজেট দেখাতে ব্যর্থ হয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে তাদের সাথে আগত গুপ্তচরদ্বারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী অসৎ উদ্দেশ্যে ভিডিও রেকর্ডিং করে তা প্রচার করে। যা সরকারি অফিস ও তথ্য আইন বিধি বহির্ভূত।

১৯৫২ ও ১৯৭১ সবার আগে গর্বের সাথে ধারণ করতে হবে এবং একই সাথে বিগত সরকারের পতনের জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামের মূল্য সক্রীয় বিবেচনায় রেখে ৩৬ জুলাইয়ের প্রতি শ্রদ্ধা জানানো সমিচিন বলে মনে করি।

সম্পর্কিত খবর