শহিদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে চাঁদপুরে আগ্রাসনবিরোধী যাত্রা

মহসিন হোসাইন: শহিদ শরীফ ওসমান হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চাঁদপুরে আগ্রাসনবিরোধী যাত্রা’র মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে চাঁদপুর জেলার জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটি।

গতকাল (১৬ জানুয়ারি) বাদ জুমা শহরের বাইতুল আমিন চত্বর থেকে মিছিল শুরু হয়ে কর্মসূচিটি জেলা শহরের শহিদ মিনারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনমনে ব্যাপক সাড়া ফেলে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক সাগর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিয়াম পাটোয়ারী ও সিদ্দিকুর রহমান সাজ্জাদ,সদস্য সচিব সাকিব হোসাইন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিহাব মির্জা ও নুরুল ইসলাম বিপুল এবং মূখ্য সংগঠক কামরুল ইসলাম।

আহ্বায়ক সাগর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, চাঁদপুর জেলার বায়তুল মাল সম্পাদক মুফতি মাহমুদুল হাসান এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির চাঁদপুর শহর শাখার সেক্রেটারি নাজমুস সাকলাইন। বক্তারা হাদী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান এবং শিক্ষার্থীদের ওপর যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

এসময় তারা শহিদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাপনী বক্তব্যে জাতীয় ছাত্রশক্তি চাঁদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিয়াম পাটোয়ারী বলেন, হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ রাজপথে থাকবে এবং ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থান বজায় রাখবে।

সম্পর্কিত খবর