চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

মহসিন হোসাইন: চাঁদপুর জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আদালতের দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, কিছু মামলা আছে যা ১০ বছরেও শেষ হয়নি। এসব মামলা দ্রুত সমাধান করতে হবে। গতকাল (১০ আগস্ট) রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আইনশৃঙ্খলা জোরদারের আহ্বান জানান এবং জেলা জজ কোর্টের পিপি, এপিপি, জেলা পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সকল আইনশৃঙ্খলা সংস্থাকে আরও সোচ্চার হওয়ার তাগিদ দেন। সভায় বক্তব্য রাখেন কোম্পানি কমান্ডার মেজর শাফিউর, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, ডিডিএলজি মোঃ গোলাম জাকারিয়া,

অতিরিক্ত জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূচিত্র রঞ্জন দাস, সিভিল সার্জন ডাঃ নূর আলম দ্বীন, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, এনএসআই যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মোঃ বিল্লাল হোসাইন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, সদর হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক আশরাফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত খবর