বাগাদী আহমাদিয়া ফাযিল মাদরাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বাগাদী আহমাদিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় দাখিল ২০২৫ খ্রি. পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শোক দিবসের দোয়া ও মিলাদ গতকাল মঙ্গলবার (২২ জুলাই ২০২৫ খ্রি.) বেলা ১১টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু আব্দুল্লাহ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন বাগাদী দরবারের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান।

মাদরাসার সহকারী অধ্যাপক (আরবী) পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসূফীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলাম সোহেল, মাদরাসার উপাধ্যক্ষ ড. আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক (রাস্ট্র বিজ্ঞান) মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকার, সহকারী অধ্যাপক (ইংরেজী) অ্যাড. সারওয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক (আরবী) আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম, প্রভাষক (ইংরোজী) মো. হুমায়ুন কবির, প্রভাষক (আরবী) মাওলানা মো. সাইফুল ইসলাম, প্রভাষক (আরবী) মাওলানা জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মো. ওসমান গনি তালুকদার, মাওলানা আবুল হোসেন প্রমুখ।

এ সময় নিয়মিত ছাত্র- ছাত্রী, অভিভাবক এবং এলাকার সূধীজন উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদে বারি তায়ালা পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

এসময় বাগাদী আহমাদিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ও কৃতিত্বের সাথে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা পদান করা হয়।

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় রাস্ট্রীয় শোক দিবস উপলক্ষে সমাপনী অধিবেশনে দুর্ঘটনায় শহীদদের স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়, আহতদের আরোগ্য কামনা করা হয়।

সম্পর্কিত খবর