হামানকর্দ্দিতে হাফেজ জাহাঙ্গীর আলম খানের দাফন সম্পন্ন : সোহেল রুশদীর শোক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হামানকর্দ্দি খান বাড়ি নির্বাসী মরহুম ইসলাম খানের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেছেন। (ইন্না..রাজিউন)।

গতকাল ১১জুলাই ভোর ৫টায় মরহুমের নিজ বাড়িতে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬০বছর। তিনি মৃত্যুকালে ১ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
১১জুলাই বাদ জুমা মরহুমের প্রথম জানাযার নামাজ শাহতলী কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। মরহুমের ২য় জানাযার নামাজ হামানকর্দ্দি দারুল উলুম হাফেজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২দফা জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় মরহুমের জানাযার নামাজে অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: খাইরুল বাশার খান, তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা: আবদুল্লাহ শাকুর, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: হানিফ খান, মরহুমের ভাই এ বি এম জাকির হোসেন খান, মরহুমের ভাই আমির খান, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: আমির গাজী, মরহুমের ছেলে ওহি খান সহ শতশত মুসল্লীগণ।

জানা গেছে, মরহুম হাফেজ জাহাঙ্গীর খান এর পিতা মরহুম ইসমাঈল খান শাহতলী কামিল মাদরাসায় সম্পত্তি দান করেছেন। সব সময় মাদরাসার উন্নয়নে কাজ করেছেন।

এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির নবাগত সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সম্পর্কিত খবর