
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পুরান বাজার আলম বেকারির মালিক হাজী শাহ আলম বেপারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুরান বাজার বড় মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। পরে বড় স্টেশন রেলওয়ে দারুল উলুম মাদ্রাসা (ছাবের গাজীর মাদ্রাসা) মাঠে দ্বিতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের ভাগিনা মো. জাহাঙ্গীর হোসেন বেপারী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাজী শাহ আলম বেপারীর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।




