প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি মোঃ দিদার হোসেন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, চাঁদপুর সদর উপজেলা পরিষদে কর্মরতা আছি। বিগত কিছুদিন পূর্বে মোঃ আরিফ তালুকদার ঠিকাদারি কাজ করে এলজিইডি অফিস কর্তৃক বিল এর জন্য আমার কাছে ফাইল নিয়ে আসেন।

কিন্তু আরিফ তালুকদার সরকারি ভ্যাট ও আয়কর অনলাইনে জমা দিতে না পারায় তিনি অনলাইনে চালান জমা দেওয়ার জন্য আমাকে টাকা দিলে তা আমি অনলাইনে চালানের মাধ্যমে জমা দেই। কিন্তু কে বা কাহারা গোপনে আমার অগোচরে একটি ভিডিও ধারণ করে তা অনলাইনে ফেসবুকে প্রকাশ করে। প্রকৃত সত্য না জেনে ফেসবুকে ভাইরাল করায় আমার মান সম্মানের উপর ব্যাপক আঘাত এসেছে। পরবর্তীতে ঠিকাদার আরিফ তালুকদার এর সাথে কথা বললে বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়।

আমি সোস্যাল মিডিয়ায় প্রকাশিত সংবাদের তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক,
মোঃ দিদার হোসেন
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
উপজেলা পরিষদ, চাঁদপুর সদর, চাঁদপুর।
(বিজ্বাপন )

 

সম্পর্কিত খবর