কচুয়ায় ৫ ইউপিতে প্রশাসক নিয়োগ

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) তে স্থানীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৭ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক নং ৮২০ এর অফিস আদেশে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনের স্বাক্ষরে উপজেলার সাচার, বিতারা,পালাখাল মডেল,কচুয়া সদর দক্ষিন,গোহট উত্তর এ ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান গনের অনুপস্থিতিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে সাচার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিতারা, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশলকে পালাখাল মডেল,উপজেলা সমবায় কর্মকর্তাকে কচুয়া দক্ষিন, উপজেলা কৃষি কর্মকর্তাকে গোহট উত্তর ইউনিয়নকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে গত ৫ আগস্টের পর থেকে স্বস্ব ইউনিয়ন পরিষদে এ সকল চেয়ারম্যানগন অনুপস্থিত রয়েছে। ইউনিয়ন পরিষদে জনসেবা ও সাধারন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট এক স্মারকে জারীকৃত পরিপত্র আলোকে কচুয়া উপজেলাধীন উপরোক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন অনুপস্থিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

১০নং গোহট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো.কবির হোসেন তাঁর ফেসবুক (কধনরৎ ঐড়ংংধরহ) নিজ আইডি থেকে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ এসে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে উল্লেখ্য করেন-নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেও মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের স্বাক্ষরিত অনুপস্থিত থাকায় প্রশাসক নিয়োগ।

পাশে আদেশের কপি ও ওয়ারিশ সনদ ১৭ নভেম্বর ২০২৪ তারিখে কবির হোসেন চেয়ারম্যান হিসেবে ওয়ারিশ সনদে স্বাক্ষর রয়েছে এ পোস্টটি করেন। এ পোস্টকে নিয়ে ওই ইউনিয়ন বাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মুখে শোনা গেছে,আমাদের ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান কবির হোসেন দলমত উর্ধ্বে থেকে ইউনিয়ন বাসীর সেবা দিয়ে যাচ্ছেন।

কি কারনে তাকে অনুপস্থিতি দেখিয়ে বাদ দেওয়া হয়েছে তা আমাদের বোধগম্য নয়। তাহলে কি কবির চেয়ারম্যান রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়েছেন ?

সম্পর্কিত খবর