আজ চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নবান্ন উৎসব

প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ শনিবার উদযাপিত হবে নবান্ন উৎসব-১৪৩৩। এ উপলক্ষে বিকেল ৫টা থেকে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যা ৬টায় মঞ্চে চাঁদপুরের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। নবান্ন উৎসবের অনুষ্ঠানমালায় দর্শক ও সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা।

সম্পর্কিত খবর