মানিক এমপির উদ্যোগে চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে আজ।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হযরত আলী এক আমন্ত্রণবার্তায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত খবর