স্বাক্ষর জাল করে কচুয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

প্রেস বিজ্বপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুর কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।

একটি কুচক্রী মহল,ফ্যাসিষ্টের দোষর অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে রুহুল কবির স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দপ্তর থেকে একপত্রে রুহুল কবির রিজভী বলেন,কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে।

ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এ ব্যাপারে জানাবেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়নি। রিজভী সাহেবের স্বাক্ষর জাল করে ফ্যাসিষ্টের দোসর, স্বার্থন্বেষী মহল ফেসবুকে কমিটি বিলুপ্তির ঘটনা প্রচার করে।

এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক পত্র মারফত বিষয়টি তুলে ধরেছেন।

 

সম্পর্কিত খবর