
স্টাফ রিপোর্টার : জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সকল ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আর এ নিষিদ্ধ সময়ে হাইমচরের মেঘনায় ইলিশ নিধনকালে তিনটি নৌকা, ২৮ লাখ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
২৮ শেষ অক্টোবর সোমবার সকাল থেকে সন্ধ্যা নীলকমল নৌ -পুলিশ ফাঁড়ির এসআই আরিফুজ্জামান এর নেতৃত্বে নীলকমল নৌ ফাঁড়ির আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।




