
মোঃ মহসিন হোসাইন: চাঁদপুরে আনন্দ উৎসবের সহিত আনন্দ র্্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুব’লীগের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
গতকাল ১১ নভেম্বর বিকেলে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের সদস্য কাউছার আহমেদ সোহাগ পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারী,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সাবেক যুবলীগের সহ সভাপতি আবু পাটোয়ারী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি চাঁদপুর সদর উপজেলা যুবলীগ নাজমুল হোসেন পাটোয়ারী সহ সংগঠনের অন্যান্য রাজনৈতিক নেতা-কর্মীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারী বলেন, যারা ছাত্রত্ব শেষ করেছেন, তারা এখন যুবলীগে কাজ করতে পারেন। চাঁদপুর জেলা যুবলীগের পাশে থেকে সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে পারেন। এরপর তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময়ে অনেক উন্নয়ন হয়েছে।
যার উদাহরণ হিসেবে তিনি বলেন, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, মেট্রো রেল তৈরি, বিমান বন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন সহ কর্নফুলী টানেল , ফ্লাইওভার নির্মাণ, এবং পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের জন্য অভাবনীয় সাফল্য বর্তমান শেখ হাসিনা সরকারের।
তিনি আরো বলেন , শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য আমাদেরকে আরো স্বোচ্ছার হতে হবে। কাঁদে কাঁধ মিলিয়ে একসাথে মাঠে কাজ করতে হবে বর্তমান সরকারের পাশে থেকে। তাহলেই দেশ ও জাতি এগিয়ে যাবে উন্নতির শিখরে। এ সময় তিনি চাঁদপুর কে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর থেকে যাকে মনোনয়ন দিবেন তাতেই তারা খুশি আছেন এবং একসাথে কাজ করবেন মাঠে । সর্বশেষ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
এরপর তারা তাদের সকল নেতাকর্মীদের নিয়ে চাঁদপুর সদর উপজেলা ছায়াবানী মোড় যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি র্্যালি বের করে শহরের নতুন বাজার সহ কালিবাড়ী মোড় হয়ে পূনরায় আবার অফিস কার্যালয়ের সামনে এসে র্্যালিটি শেষ করেন।



