
চাঁদপুর খবর রির্পোট: আজ ১০ নভেম্বর শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি চাঁদপুর আসছেন।
গতকাল ৯নভেম্বর (বৃহস্পতিবার) শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
সফর সূচীর মধ্যে রয়েছে ১০নভেম্বর (শুত্রবার) সকাল ৬টা ৩০মিনিটে ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৭টা ২০মিনিটে ঢাকা সদরঘাটে উপস্থিতি ও চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত থাকবেন।
বিকাল ৩টায় মহামায়া-ছোটসুন্দর বাজার, কামরাঙ্গা বাজার, বাকিলা জিসি সড়কে ৩৮০০মিটার চেইনেজে ডাকাতীয়া নদীর উপর ২৭৪.২০মিটার ভাষাবীর এম এ ওয়াদুদ সেতু এর ৩৬২.৫০মিটার ভায়াডাক্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এদিন, বিকাল সাড়ে ৪টায় শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ বাসভবনের হল রুমে চাঁদপুর-৩ আসনের নির্বাচনী এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্যের চেক বিতরণ করবেন। সন্ধ্যা ৬টায় মন্ত্রীর বাসভবনে চাঁদপুর-৩ আসনের নেতাকর্মী ও সাধারণ জণগনের সাথে মতবিনিময় করবেন।
১১নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৬টায় তিনি চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।



