
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে কেক কেটে দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল ৯নভেম্বর (বৃহস্পতিবার) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্পাদক আব্দুল আউয়াল রুবেল ও পত্রিকার সাংবাদিকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
পরে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার পক্ষ থেকে কেক কাটেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী সহ দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেলসহ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।



