
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।
গতকাল ৭নভেম্বর (মঙ্গলবার) চাঁদপুর সদর উপজেলার আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয়, সফরমালী উচ্চ বিদ্যালয়, লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় এবং ডাসাদী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
এসময় শিক্ষা অফিসার পরিদর্শনকৃত বিদ্যালয় সমূহে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন অভিজ্ঞতা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন কালে বিদ্যালয়দ্বয়ের প্রধান শিক্ষকগণ সহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।



