
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির মাসিক সভা, নিতা প্রয়োজনীয় দ্রব্যমূল পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স সভা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা, জেলা তৈল মনিটরিং কমিটির সভা, জেলা কৃষি বিপণন সমন্বয় কমিটির সভা এবং জেলা পণ্য বিপণন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ নভেম্বর (মঙ্গলবার) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সমূহে সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর।জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব এর সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ সহ জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট কমিটির অংশীজন।
উক্ত সভায় জেলার উপর্যুক্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ ও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।



