চাঁদপুরে ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুরজিৎ চক্রবর্তী আর নেই

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন গনিত শিক্ষক এবং চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সংগীত ও তবলা প্রশিক্ষক সুরজিৎ চক্রবর্তী আর নেই।

গতকাল ৭ নভেম্বর দিবাগত রাত চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট সংলগ্ন ফেমাস স্প্রেশালাইজিষ্ট ও ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন।সুরজিৎ চক্রবর্তী প্রথমে বাকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেন।

১৯৯৬ সালে তিনি বাকিলা উচ্চ বিদ্যালয় থেকে বদলি হয়ে চাঁদপুর ডিএন উচ্চ বিদ্যালয়ে গনিত বিষয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২০১২সালে তিনি ডিএন উচ্চ বিদ্যালয়ে থেকে চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। সুরজিৎ চক্রবর্তী ১৯৮৬ সাল থেকে ২০০২ পর্যন্ত চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও তবলের প্রশিক্ষক ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও এক কণ্যা সন্তান সহ বহু আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সুরজিত চক্রবর্তীর মরদেহ মেথা রোডের বাসা থেকে জেলা শিল্পকলা একাডেমীতে নিয়ে আসা হয়। সেখানে আনা হলে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, সংগিত নিকেতন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সারদা দেবী ফোরাম সহ বিভিন্ন সংগঠন।

শিল্পকলা একাডেমি থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রীশ্রী কালিবাড়ি মন্দিরে, রামকৃষ্ণ আশ্রম, গোপাল জিউর আখড়া হয়ে চাঁদপুর পৌর মহা শ্মানে। দুপুর ২ টায় সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ রূপালী চম্পক, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা পীযুষ, চিকিৎসক ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া।

সম্পর্কিত খবর