
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শাহতরী নিবাসী মো: বাশার গাজী ওরপে বাদশা বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ খারিজ করে দিয়েছে পরিষদের গ্রাম আদালত ।
জানা গেছে, শাহতলী গ্রামে স্থানীয় জনগন কর্তৃক হাতেনাতে চোর সুমন খানকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করায় গ্রাম পুলিশ মো: বাশার গাজী ওরপে বাদশা বিরুদ্ধে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে ইতিপৃর্বে এই মিথ্যা দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ দায়ের করেছিলো চোর সুমন খান(২৫) এর মাতা জাহানারা বেগম ।
গতকাল ৭নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় বাদী চাঁদপুর সদর মডেল থানায় এজহারভুক্ত মামলায় আটককৃত চোর সুমন খান(২৫) এর মাতা জাহানারা বেগম ও বিবাদী গ্রাম পুলিশ মো: বাশার গাজী ওরপে বাদশা’র উপস্থিতিতে মামলার সত্যতা বাদী প্রমান করতে না পারায় মামলাটি খারিজ করে দেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
শুনানিতে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সকল মেম্বার গণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গ্রাম পুলিশ বাদশা দৈনিক চাঁদপুর খবর কে বলেন, আমি উক্ত মামলায় সঠিক রায় পেয়েছি। চুরির মামলার আসামী ধরিয়ে দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন চোর সুমন খানের মা জাহানারা বেগম জানু। মামলাটি মিথ্যা প্রমানিত হয়ে খারিজ হওয়ায় আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান স্যারসহ সকলের কাছে কৃতজ্ঞ।
জানা গেছে, গত ৮অক্টোবর চাঁদপুর সদর মডেল থানায় এজহারভুক্ত মামলায় আটককৃত চোর সুমন খান(২৫) এর মা জাহানারা বেগম (জানু) শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অভিযোগ এনেছে গ্রাম পুলিশ বাদশার বিরুদ্ধে এবং তাকে নানাভাবে হয়রানি করছে।
চাঁদপুর সদর মডেল থানায় এজহারভুক্ত চুরির মামলাটি তদন্ত করছে এসআই আব্দুল কুদ্দুস। আটক চোর সুমন চাঁদপুর জেলা কারাগারে রয়েছে।
নিভরযোগ্য সূত্রে জানা গেছে, চুরির ঘটনা ধামাচাপা দিতে গত ৮ অক্টোবর আটককৃত চোর সুমন খান এর মা গ্রাম পুলিশ বাদশার বিরুদ্ধে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ দায়ের করেছেন। যার কোন ভিত্তি নেই।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি সময়ে শাহতলী তপাদার বাড়িতে রাশেদ তপাদার এর বসতঘরে ডুকে মোবাইল, নগদ টাকা ও স্বর্নালংকার চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী রাশেদ তপাদার। এর প্রেক্ষিতে সদর মডেল থানা পুলিশ চোর সুমন খানকে গ্রেফতার করে। এতে সহযোগিতা করেন গ্রাম পুলিশ বাদশা। আর এজন্য গ্রাম পুলিশ বাদশাকে আটকৃকত চোর সুমন খানের মা জানু শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদকে মিথ্যা অভিযোগ দাখিল করেছে ।



